ঢাকা আইসিটিকে ধরাশায়ী করে সেমিতে এক্সিবিটাস গর্জণ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:০৪  

বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-এ শেষ আটের প্রথম ম্যাচে ঢাকা আইসিটি অ্যাসোসিয়েশনের সঙ্গে টসে জিতে ফিল্ডিং করে এক্সিবিটাস গর্জণ।

ব্যাট হাতে প্রথম ওভারেই দলীয় ৩ রানে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান স্বপন। ৯৬ রান তুলতেই সব কয়টি ইউইকে খুইয়ে ফেলে জসির দল।

আকিব একাই শিকার করেন ৪টি এবং শুভ নেন ৩টি উইকেট।

৯৭ রান তাড়া করে কোনো উইকেট না হারিয়ে সপ্তম ওভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুই ওপেনার। দুজনেই সমান ২৩ বল খেললেও কেকে রাকিবুল ৪৩ এবং ছক্কা মেরে ৪৯ রান নিয়ে বিজয় ছিনিয়ে আনেন এক্সিবিটাস গর্জণ অধিনায়ক শাওন।  এর মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে এক্সিবিটাস গর্জণ।  

খেলায় বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যান অব দ্যা ম্যাচ আকিবের হাতে ক্রেস্ট তুলে দেন বি-ট্র্যাকের জিএম মাহমুদুল হক সামির ও বিসিএস সভাপতি সুব্রত সরকার।

খেলা শেষে দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসানের হাতে ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্টের আহ্বায়ক রাশেদ আলী ভূঁইয়া।

পহেলা মার্চ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে সকাল ৮টায় সি.এস.আই ফাইটার্স এর মুখোমুখি হবে জাব্রা প্যানাকাস্ট। তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রেড্রাগন ওয়ারিয়র্স এবং ইনপেইস। ইসেট স্ট্রাইকার্স বনাম গ্লোবাল অ্যাভেঞ্জার্স এর শেষ ম্যাচটি দুপুর ১.৩০ এ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২ মার্চ দুপুরে বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।